Global Sylhet24
প্রকাশ : Jun 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভাসুরের ছেলের হাতে চাচি খুন

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে খুনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত জসিম উদ্দিন (২৬) নিহত নারীর ভাসুর ওয়ারিছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জসিম উদ্দিন প্রায়ই তার চাচিকে উত্ত্যক্ত করতো। শুক্রবার সন্ধ্যায় চাচির ঘরে গিয়ে  অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

7

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

10

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

11

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

12

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

16

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

19

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

20