Global Sylhet24
প্রকাশ : Aug 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে মোট আটক ৭

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুইজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার রাতে তাদের আটকের তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান বলেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তারা হলেন ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে মামলার অন্য দুই আসামিকেও আটক করা হয়। এর মধ্যে নগরীর ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে মো. ফয়সাল হাসান (২৩) ও ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে মো. শাহ জালালকে (৩২) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আটক হওয়া সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। 

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার বেলা ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে অবস্থিত সিপিএসসিতে (CPSC) ব্রিফ করবেন র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী।

প্রসঙ্গত, নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

5

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

12

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

15

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

18

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

19

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

20