গ্লোবাল সিলেট
প্রকাশ : Mar 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ।

শুক্রবার বেলা ১১টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন বাংলাদেশ সফররত অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব তার পোস্টে উষ্ণ অভ্যর্থনার জন্য ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “দেশটি গুরুত্বপূর্ণ সংস্কার এবং রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সকলের জন্য একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে জাতিসংঘের ওপর নির্ভর করতে পারে।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রায় সাত বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।

বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। পরে একই বিমানে করে কক্সবাজার যান ড. মুহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিয় গুতেরেস।

কক্সবাজারে রোহিঙ্গাদের বর্তমানে দেখভালের বিষয়ে তাকে অবহিত করা হবে। বিশেষ করে সার্বিক অর্থ বরাদ্দ কমে আসার বিষয়টি গুরুত্ব পাবে। গুতেরেস কক্সবাজারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন। সন্ধ্যায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। রাতে তিনি ঢাকা ফিরবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

1

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

4

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

বছর ঘুরে আজ খুশির ঈদ

8

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

9

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

10

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

11

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20