Global Sylhet24
প্রকাশ : May 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের ৮ দিনেই স্বামীকে হত্যা

বিয়ের পর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারছিলেন না নববধূ। কেননা আগে থেকেই অন্য আরেকজনের সঙ্গে ছিল তার প্রেমের সম্পর্ক। তাই বিয়ের মাত্র আট দিনেই নিজের স্বামীকে ঘুমন্ত অবস্থায় বালিশচাপা দিয়ে হত্যা করেছেন ওই গৃহবধূ। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিকেল পৌনে ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

নিহতের নাম মো. হাসান মিয়া (২৮)। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন। তিনি আখাউড়ায় একটি ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। আটক স্ত্রী জান্নাত আখাউড়ার শান্তিনগর এলাকার বাসিন্দা।


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গত ৯ মে হাসান ও জান্নাতের বিয়ে হয়। তবে বিয়ের আগেই জান্নাতের আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা তিনি মেনে নিতে পারছিলেন না জান্নাত।

ওসি আরও বলেন, শুক্রবার রাতেও এ নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে জান্নাত স্বামীকে ঘুমের ওষুধ মেশানো কিছু খাওয়ান। পরে হাসান ঘুমিয়ে পড়লে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জান্নাত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

3

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

4

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

8

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

15

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

16

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

20