Global Sylhet24
প্রকাশ : May 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার : পরিবার বলছে হত্যা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মোদাহরপুর গ্রামের একটি বসতঘরের বারান্দা থেকে মিজানুর রহমান (১৯) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মিজানুর উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 


পুলিশ বলছে, কলেজছাত্র মিজানুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে তাঁর পরিবার বলছে, এটি হত্যাকাণ্ড।

 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে মোদাহরপুর গ্রামের মিজানুর রহমান রাতের খাবার খান। পরে আজ ভোর ৪টার দিকে তাঁর বোনের স্বামী নবী নূরের (৩৫) সঙ্গে কথা বলে বসতঘরের পূর্ব পাশে বৈঠকঘরে ঘুমাতে যান। পরে সকাল ৬টার দিকে অপর এক স্বজনের বসতঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মিজানুরকে দেখতে পেয়ে চিৎকার দেন তাঁর ফুফু ঝুমঝুমা বেগম (৩০)। খবর পেয়ে সকাল সোয়া নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

ঘটনার পর থেকে মিজানুরের ওই স্বজন ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মিজানুর রহমানের বড় ভাই কৃষক অপু মিয়া বলেন, ‘মামার বাড়ির লোকজন মিজানুরকে মারধর করে হত্যার পর বসতঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছেন বলে আমাদের মনে হচ্ছে। আমার ছোট ভাই ও মামাতো বোনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গ্রামে সালিসও হয়েছে। তার মৃত্যুর জন্য কে কে দায়ী, সে তার ডায়েরিতে তা লিখে গেছে। ডায়েরিটা ও মিজানুরের মোবাইল থানা-পুলিশ নিয়ে গেছে। আমরা এ ঘটনায় থানায় মামলা করব।’

 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, কলেজছাত্রের লাশটি উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

আজ মহান স্বাধীনতা দিবস

3

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

4

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

14

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

15

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20