Global Sylhet24
প্রকাশ : Jun 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেল: ঈদের ছুটিতে কেলেঙ্কারি ফাঁস ওয়ার্ডবয় আটক

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের ৯ নম্বর ওয়ার্ডে ঈদের ছুটির দিন ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা। চিকিৎসক না থাকায় এক প্রতারক ওয়ার্ডবয়ের ছদ্মবেশে রোগীর হাতে সেলাই ও ড্রেসিং করেন। পরে হাতেনাতে ধরা পড়েন তিনি।

ঘটনাটি ঘটে শনিবার রাত সোয়া ৮টার দিকে। গাজীপুরের বাসিন্দা সোহেল মিয়া নামের এক আহত রোগীর আঙুলে সেলাই করতে গিয়ে ধরা পড়েন আলমগীর হোসেন নামের এই ব্যক্তি। তার পরনে ছিল সাধারণ ওয়ার্ডবয়ের পোশাক, হাতে ছিল না কোনো গ্লাভস। ঘটনার সময় হাসপাতালের জরুরি ইউনিটে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্রতারককে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। 


এ ঘটনায় ওয়ার্ড মাস্টার জীবন চন্দ্র বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে অভিযুক্ত আলমগীরকে জেলহাজতে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, আলমগীর দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে হাসপাতালের ড্রেসিংরুমে কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনুদ্দীন খান জানান, কীভাবে ওই ব্যক্তি ওয়ার্ডবয়ের ছদ্মবেশে গুরুত্বপূর্ণ ওয়ার্ডে কাজ করছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনা হাসপাতালের নিরাপত্তা ও ব্যবস্থাপনার চরম দুর্বলতা এবং ঈদের ছুটিতে জরুরি চিকিৎসাসেবা অনুপলব্ধতার একটি বড় উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে। এখনো পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমা দিয়ে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

2

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

3

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

4

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

5

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

6

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

7

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

8

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

9

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

13

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20