Global Sylhet24
প্রকাশ : May 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিমান বাহিনীর সাবেক প্রধানের জমি-ফ্ল্যাটসহ , ব্যাংক হিসাব জব্দ

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমিসহ তিনটি ফ্ল্যাট জব্দ এবং তার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

জব্দ সম্পদের মধ্য রয়েছে, খিলক্ষেতে ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের দুইটি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন ৭ তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা ৭ দশমিক ৮৪ শতাংশ জমি।

আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান ও এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ পূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে দেখা যায়, শেখ আব্দুল হান্নান এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দুরূহ হবে। তাই জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

4

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

5

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

6

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

7

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

8

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

9

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

10

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

11

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

16

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

17

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

20