Global Sylhet24
প্রকাশ : May 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। দেশটির মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে রোববার (৪ মে) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। কীভাবে সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলবাওয়াবা।গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচশর বেশি মানুষ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একটি শিপিং কনটেইনারে থাকা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়। যেটির প্রভাবে পরবর্তীতে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবি এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, রাসায়নিকের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

এদিকে দখলদার ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মাশহাদ ছাড়াও ইরানের কওম শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিও-ছবি পাওয়া যাচ্ছে বলে জানায় তারা। এর আগেরদিন একটি ইসরায়েলি ওয়েবসাইটে জানানো হয়, ইরানি শহর কারাজের একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

8

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

9

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

আজ মহান স্বাধীনতা দিবস

19

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

20