Global Sylhet24
প্রকাশ : Jun 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

সীমান্ত দিয়ে চোরাচালান, চামড়া পাচার রোধে বিজিবি প্রস্তুত: লে. কর্নেল জাকারিয়া

মৌলভীবাজারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (৬ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

 

তিনি বলেন, দেশে কোরবানির পশুর চাহিদা পূরণের মতো যথেষ্ট গবাদিপশু রয়েছে। ফলে পার্শ্ববর্তী দেশ থেকে গরু চোরাচালানের কোনো প্রয়োজন নেই। এ কারণে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি।

 

গরু চোরাচালান বন্ধের পাশাপাশি কোরবানির চামড়া পাচার ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ঈদের পরে সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকায় বিজিবি বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। কেউ পাচারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

ঈদ উপলক্ষে দেশের মানুষ যেনো নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামায়াতসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত।

 

তিনি আরও জানান, সম্প্রতি সীমান্ত এলাকায় ‘পুশইন’ ও অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। স্থানীয় জনগণকে সতর্ক করে বলা হয়েছে, বিজিবির অনুমতি ছাড়া যেনো কেউ সীমান্তের সন্নিকটে না যায়। বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক সভাও করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

6

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

11

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

12

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

17

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

18

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

19

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

20