Global Sylhet24
প্রকাশ : Apr 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ৭ মামলার আসামি আ. লীগ নেতা কয়েস গ্রেফতার

সিলেটে সাত মামলার আসামি আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাতে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে আজ রোববার তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, গ্রেফতার কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য ব্যবহার আইনে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে ছয়টি এবং দক্ষিণ সুরমা থানায় একটি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেফতার আওয়ামী লীগ নেতা কয়েসের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

7

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

11

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

12

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

13

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

20