Global Sylhet24
প্রকাশ : May 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে জুতা চুরি নিয়ে সংঘর্ষ : নিহত ১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজিনগর গ্রামে হওয়া এ ঘটনায় ওয়াহিদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

 


মৃত ওয়াহিদ আলী হাজীনগর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব এবং প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পার্শ্ববর্তী পুকুরঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়। এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

জুতা চুরি নিয়ে একইদিন রাত সাড়ে ৯টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলী মারা যান। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের আরও পাঁচজন আহত হন।

 

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

1

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

8

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

9

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

10

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

11

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20