Global Sylhet24
প্রকাশ : Jun 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ট্রাকচাপায় নারী চিকিৎসকের মৃত্যু : চালক গ্রেফতার

সিলেট নগরীতে রিকশায় ধাক্কা দিয়ে এক নারী চিকিৎসককে হত্যার ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন এবং দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।


দুর্ঘটনাটি ঘটে ৮ জুন সকাল ১১টার দিকে, নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে। দ্রুতগতির একটি ট্রাক ওই রিকশাকে ধাক্কা দিলে জেসি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তবে বিকাল ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় জড়িত ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আব্দুল কাদির (৩৯) মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিচা এলাকার ৪০/২ নং বাসায় ভাড়া থাকতেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

1

বছর ঘুরে আজ খুশির ঈদ

2

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

3

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

7

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

18

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20