Global Sylhet24
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশির মনিরের চিঠি : ঈদের ১০দিন পর দিরাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ

সুনামগঞ্জের দিরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন,বিএনপি নেতা সাব্বির মিয়া,ফারুক সরদার প্রমুখ।


এসময় উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার জানান, বিএনপির নেতাকর্মীরা পৌরসভার ৭১ জনের তালিকা প্রদান করেছেন। এবং উপস্থিত ১৭ জনের মাঝে নগদ অর্থ বিলি করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিয়ন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিলি করা হবে।

এদিকে এর আগে ঈদুল ফিতরের ১০ দিন পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্থানীয়দের কাছে না পৌঁছানোয় সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শিশির মনির মিডিয়া সেলের পক্ষ থেকে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ঈদুল ফিতরের প্রায় ১০ দিন অতিবাহিত হলেও দিরাই ও শাল্লা উপজেলার অনেক সুবিধাভোগীর হাতে এখনো সরকারের দেওয়া ঈদ উপহার পৌঁছেনি। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।বিষয়টি অত্যন্ত জরুরি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 

চিঠির শেষাংশে মোহাম্মদ শিশির মনির ধন্যবাদ জ্ঞাপন করে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

7

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

16

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20