Global Sylhet24
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ১০ কোটি টাকা ক্ষতি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ মাইল এলাকায় অবস্থিত আল-আমিন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের মেশিন, পাট ও বস্তাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা বলে জানা গেছে।

রোববার রাত ১১টার দিকে হঠাৎ করে মিলের ভেতরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাটের গোডাউনে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা বিপুল পরিমাণ পাট, বস্তা ও যন্ত্রপাতি পুড়ে যায়।

ঘটনার পরপরই ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কুষ্টিয়া, পাকশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মিরপুরসহ মোট ৫টি ইউনিট টানা ৮ ঘণ্টা চেষ্টার পর সোমবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, “ভেড়ামারা, কুষ্টিয়া, মিরপুর ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিটগুলোর সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন কোথা থেকে লেগেছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”

মিলে থাকা ৭০০ টন পাট সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে বস্তা তৈরির ১০টি মেশিন সম্পূর্ণ এবং আরও ১২টি মেশিন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর পরিদর্শনে আসেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার।

আল-আমিন জুট মিলের নির্বাহী পরিচালক আল-আমিন বলেন, “আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

আজ মহান স্বাধীনতা দিবস

9

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

13

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

14

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20