Global Sylhet24
প্রকাশ : Apr 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

চুনারুঘাটে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

দলিল রেজিস্ট্রেশনতল্লাশি, নকল উত্তোলনসহ বিভিন্ন কাজে সেবাপ্রত্যাশীদের হয়রানি, ঘুষ দাবিসহ নানা দুর্নীতির অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (১৬এপ্রিলবেলা একটা থেকে সন্ধ্যা পর‌্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে দুদক সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মোসাইফুর রহমানের নেতৃত্বে একটি দল।অভিযানকালে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে বলে জানান দুদক কর্মকর্তা।

সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাইফুর রহমান জানানদুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক চুনারুঘাট উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অফিসের বিভিন্ন নথিপত্ররেজিস্ট্রি কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের কার্যপদ্ধতি পর্যবেক্ষণ করা হয়।

অভিযান শেষে সাংবাদিকরা অনিয়ম সম্পর্কে জানতে চাইলে সাইফুর রহমান সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ‘তিন কার্যদিবসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করব। তখন বিস্তারিত জানানো হবে।’

সাইফুর রহমান আরও বলেনপ্রাথমিকভাবে কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছেতবে এখনই কিছু বলা সম্ভব নয়।

অভিযান শেষে দুদক দল সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত কথা বলে স্থান ত্যাগ করেন।

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানকে ঘিরে স্থানীয় লোকজনের মধ্যে আগ্রহ  উত্তেজনা দেখা গেছে। অনেকেই দুদকের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং অফিসে স্বচ্ছতা ফিরবে বলে আশা প্রকাশ করেন।

এ বিষয়ে সন্ধ্যায় উপজেলা সাব-রেজিস্টার খালেদা বেগম বলেন, ‘ অফিসে আমি গত সপ্তাহে যোগদান করেছি। পূর্বের কর্মকর্তার সময় দুদকে একটি অভিযোগ করা হয়েছিল, সে বিষয়ে দুদক তদন্তে আসে। আমার অফিসে কোনো অনিয়ম-দুর্নীতি হলে আমাকে তাৎক্ষণিক জানালে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হয়ারনিমুক্ত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

5

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

6

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

7

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

13

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

14

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20