Global Sylhet24
প্রকাশ : May 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় কৃষক মো ফারুক মিয়ার (৫৩) নৃশংস হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে মাধবপুর থানা পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে তারা দুইজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।


ঘটনার পরপরই মাধবপুর থানায় একটি হত্যামামলা রুজু করা হয়। মামলার তদন্তে নামে পুলিশ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য আসামিদের শনাক্ত করে।



গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর থানার ৩নং বাহরা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো নাজির আহাম্মেদের ছেলে মো আলী ওরফে রুবেল, বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের গ্রামের মৃত মতিলাল কর্মকারের ছেলে বিধান কর্মকার (৩৫)।


মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি বিধান কর্মকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। শনিবার বিকাল ৪টায় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।


প্রাথমিক তদন্তে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুলিশ ঘটনার পেছনের অন্যান্য কারণ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রেখেছে।


স্থানীয়ভাবে আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন ও আসামিদের গ্রেফতারে পুলিশের সফলতা প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

10

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

13

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

14

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

17

বছর ঘুরে আজ খুশির ঈদ

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

20