Global Sylhet24
প্রকাশ : Jun 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাহুবলে জমি নিয়ে বিরোধ দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আলী আহমদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার জারিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আলী আহমদ জারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তাঁর তিন সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জারিয়া বড় বাড়ির জামাল মিয়া তার জমিতে হালচাষ করতে প্রতিবেশী ট্রাক্টর চালক জাহাঙ্গীর মিয়াকে অনুরোধ করেন। কিন্তু অন্যের একটি হালচাষ করা জরুরী বিদায় জাহাঙ্গীর মিয়া ঐ জমিতে হালচাষ করতে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে জারিয়া বড় বাড়ির জামাল মিয়া ও ট্রাক্টর চালক জাহাঙ্গীর মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু'জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এমতাবস্থায় জামাল মিয়া ও জাহাঙ্গীর মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আলী আহমদ সহ আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান শাহীন আলী আহমদকে মৃত ঘোষণা করেন

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন  ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে বাহুবল মডেল থানার এস আই সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ও বাহুবল মডেল থানা পুলিশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

3

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

4

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

7

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

13

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

18

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20