Global Sylhet24
প্রকাশ : Jun 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাই- শাল্লা আসন তারেক রহমান কে উপহার দিতে চাই - পাবেল চৌধুরী

দিরাই প্রতিনিধি::  বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (সুনামগঞ্জ -০২) দিরাই শাল্লা  আসনে বিএনপির প্রাথমিক  মনোনয়ন প্রাপ্ত ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দিরাই -শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন করে স্বাধীনতা,শহীদের স্মৃতি কে চির অম্লান রাখতে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। 

তিনি দুঃখ করে বলেন, দিরাই শাল্লা বাসী অনেক বড় বড় নেতার জন্ম দিলে তারা কেউ এলাকার উন্নয়নে অবদান রাখতে পারেননি, এখন সময় এসেছে হাওর বাসীর উন্নয়নের। আমরা যদি দিরাই শাল্লার আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশ নায়ক তারেক রহমান কে উপর দিতে পারি তাহলে অবশ্যই এলাকার সাধারণ জনগণের কাঙ্খিত উন্নয়ন হবে। তিনি বলেন আমি ছাত্র জীবন থেকে  শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে আসছি, ছাত্রজীবন থেকেই সাধারন মানুষের সেবা করার চেষ্টা করেছি, বিগত মহামারী  করোনা, ভয়াবহ বন্যা সহ এলাবাসীর সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, যতদিন বেঁচে থাকবো সবসময় সাধারন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।  


শুক্রবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সিলেটেস্থ দিরাই শাল্লা বাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ আলী রবের সভাপতিত্বে, সাবেক ছাত্রদল নেতা সাদিকুর রহমান, তোফায়েল আহমদ ও সালমান হোসাইনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাইদ আহমদ,সিলেট জজ কোর্টের এ পি পি মোসতাক আহমদ, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল করিম, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার, দিরাই উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার রেজা চৌধুরী,আকিকুল হাসান চৌধুরী খোকা, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, গোলাম রব্বানী,সামসুল ইসলাম ,বায়েছ আলম,সুজন আহমদ, শিক্ষক ইয়াসিন আহমদ ,দিদার আহমদ,ইছবর মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাবিল চৌধুরী, গণেদ্র দাস, আখলাকুর রহমান,সাগর দাস, মাকসুদুর রহমান, জাবেদ রহমান সজীবসহ সিলেটেস্থ দিরাই শাল্লার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

1

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

2

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

আজ মহান স্বাধীনতা দিবস

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

9

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

13

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

14

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

15

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

16

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20