Global Sylhet24
প্রকাশ : May 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া ও সোনালীচেলা বিওপির টহল দল এই অভিযান চালায়।

অভিযানে ভারতীয় স্কিন ব্রাইটেনিং ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করা হয়। এ ছাড়া, চোরাই পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বাংলাদেশি বারকী নৌকাও জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ২০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

20