Global Sylhet24
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে অবৈধ হাউসবোট জব্দ করার নির্দেশ আদালতের।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবেশ বিপর্যয়ে জড়িত হাউসবোট জব্দে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ জুলাই) সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক ও তাহিরপুর আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর এই নির্দেশন দেন।


এর আগে গত ২ জুলাই স্থানীয় দুটি পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত সংবাদের প্রেক্ষিতে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ও তাহিরপুর আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৯০ (১) ধারায় আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত হিসেবে এই নির্দেশনা দেন।

 

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটক আসলেও স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এবং পরিবেশ বিপর্যয়ও ঘটছে।

 

এছাড়াও সরকারি ঘোষণা অনুযায়ী সুনামগঞ্জের সীমান্ত নদী ধোপাজান ও যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকলেও গত বছরের ৫ আগস্টের পট পরিবর্তনের পর শত কোটি টাকার বালু লুট হচ্ছে-এ বিষয়টিও আদালতের নজরে এসেছে। আদালত এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫) সংশোধিত, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০, বাংলাদেশ পানি আইন ২০১৩ ও বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আদালতের সন্দেহ হওয়ায় এ বিষয়ে তদন্ত হওয়া একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেন।

 

আদালত পর্যবেক্ষণে বলেন, টাঙ্গুয়ার হাওর আজ অভিভাবকহীন। মানুষের উৎপাতে মাছ, পাখি গাছ কমছে।

 

অভয়ারণ্যে ট্রলার চলাচল নিষিদ্ধ থাকলেও পর্যটকদের অবাধ বিচরণ হাওরে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই সবার আগে পরিবেশকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন আদালত। 

 

এছাড়াও কাদের দ্বারা পরিবেশের এই ক্ষয়ক্ষতি হচ্ছে অনুসন্ধান করে আসামিদের শনাক্ত করার কথাও বলেছেন আদালত। এজন্য তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্তে ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় স্বাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত, ঘটনাস্থলে সংশ্লিষ্ট আলামত হিসেবে (পাইপ, ভলগেট, ড্রেজার মেশিন, ড্রামট্রাক, বালু উত্তোলনকালে ব্যবহারে যন্ত্রপাতি, অবৈধ হাউসবোট) তাৎক্ষণিক জব্দ করতে সিলেটের পিবিআইকে নির্দেশ দেন।

 

সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈনুদ্দিন সোহেল বলেন, সংবাদপত্রের প্রতিবেদনের আলোকে আদালত এই নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি পাওয়া টাঙ্গুয়ার হাওর সুরক্ষার জন্য। একই সঙ্গে সুনামগঞ্জের যাদুকাটা ও ধোপাজান বালু মহাল লুটের বিষয় তদন্ত করে পিবিআইকে নির্দেশনা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

1

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

4

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

5

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

6

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

7

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

19

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

20