Global Sylhet24
প্রকাশ : Jun 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলে আবারও নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্য ইসরায়েলকে কেন্দ্র করে চালানো সর্বশেষ এই হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭ জনেরও বেশি মানুষ।

এদিকে ইরানের চালানো সর্বশেষ এই হামলায় ইসরায়েলের বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, সোমবার ভোরে ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে দেশজুড়ে সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আরও ৬৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি স্বেচ্ছাসেবী মেডিকেল সংস্থা ইউনাইটেড হাটজালাহ জানায়, তারা কেন্দ্রীয় ইসরায়েলের তিনটি এলাকায় আহতদের চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে একজন ১০ বছর বয়সী শিশু রয়েছে, যার অবস্থা গুরুতর।

ইসরায়েলের পেতাহ টিকভা শহরের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তেল আবিবেও দুটি স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর দিয়েছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর হোম ফ্রন্ট কমান্ড রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যবর্তী সময়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়।

অন্যদিকে ইসরায়েলি রেড ক্রস (এমডিএ) জানায়, তারা চারটি স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার রিপোর্ট পেয়েছে এবং সেখানে তাদের দল পাঠিয়েছে। তারা অন্তত ২৯ জনকে চিকিৎসা ও হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা মাঝারি, বাকি ২৬ জন হালকা আহত।

এছাড়া অনেকে আতঙ্কজনিত সমস্যায় ভুগছিলেন, তাদেরও চিকিৎসা দেওয়া হয়েছে। আরও হতাহতের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলি রেড ক্রস।

এদিকে ইসরায়ের উত্তরের হাইফা শহরেও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান। একই সময় ইয়েমেন থেকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও ঘটেছে। কান আরও জানায়, একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার কারণে সাইরেন বেজে ওঠে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জনসাধারণকে আহ্বান জানিয়েছে যেন তারা ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান, ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ না করে, কারণ শত্রুপক্ষ এগুলো পর্যবেক্ষণ করে তাদের আক্রমণের সক্ষমতা উন্নত করতে পারে।

এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের উত্তরে, বিশেষ করে রোশ হানিক্রা এলাকায় ড্রোন অনুপ্রবেশের সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের উপকূলীয় অঞ্চলে যেসব জায়গায় ক্ষেপণাস্ত্র পড়েছে, সেসব স্থানে বিদেশি সংবাদমাধ্যম ছবি ও তথ্য সংগ্রহ করছে—এমন খবরে পুলিশ সাড়া দিয়েছে এবং তল্লাশি ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

8

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

17

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20