Global Sylhet24
প্রকাশ : May 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

দলের সঙ্গে যোগ দিয়ে যা বললেন সাকিব

পিএসএলের মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। গত বুধবার জানা যায়, চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পিএসএলের বাকি অংশে খেলবেন সাকিব।

মূলত কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আজ পাকিস্তানে পৌঁছেছেন সাকিব। ইতোমধ্যেই দলের সঙ্গেও যোগ দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। 

আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’

এর আগে এক বিবৃতিতে সাকিবকে নিয়ে লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, 'আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে।'


'তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।’-যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

1

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

2

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

3

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

11

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20