Global Sylhet24
প্রকাশ : May 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যবসায়ী শাহিন হত্যার রায়, ১ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদকঃ- সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যা মামলার রায় হয়েছে। এতে একজনের ফাঁসি এবং ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

 


আজ বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন। 

 

রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি সিলেটের গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামীদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।

 

তাছাড়া এই মামলা জামিনে থাকা গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজেদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে। 

 

নিহত এহতেশামুল হক শাহিন গোলাপগঞ্জের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন। 

 

জানা যায়, শাহিন ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা  থেকে জরুরী কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় ২৩ মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২ মে র‌্যাব-৯ সদস্যরা ৪ জনকে গ্রেফতার করে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

1

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

2

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

6

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

15

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

16

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

19

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

20