Global Sylhet24
প্রকাশ : May 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। ২৭ মে থেকে ৫ জুন হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। বিসিবি সফরের ব্যাপারে ইতিবাচক, এখন অপেক্ষায় সরকারের সিদ্ধান্তের। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকদের দাবি, পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।

ভারত-পাকিস্তানের ক্রিকেটে যুদ্ধবিরতির স্বস্তি। তবে ক্ষণিকের যুদ্ধের রেশ কাটাতে পারেনি পাকিস্তান-বাংলাদেশ সিরিজ। ২৫ মে পিএসএল ফাইনাল, যেদিন শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সিরিজ।

বাধ্য হয়েই তাই পেছাতে হচ্ছে। পরিবর্তিত সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে পিসিবি। দু’দিন পিছিয়ে ২৭ মে ফয়সালাবাদে প্রথম টি টোয়েন্টি। ২৯ মে আর পহেলা জুন পরের দু’ম্যাচও হবে একই ভেন্যুতে। আগের সূচিতে ফয়সালাবাদে ছিল দু’ম্যাচ। ৩ ও ৫ জুন চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি হওয়ার কথা লাহোরে।

পরিবর্তিত সূচিতে পাকিস্তান সফরে যেতে ইতিবাচক বিসিবি। তবে অপেক্ষা সরকারের সবুজ সংকেতের। বাংলাদেশ দলের যেকোন সফরের আগেই সরকারের অনুমতির প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় ইতিবাচক কিছুই ঘটতে চলেছে। বাংলাদেশ দলের সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। পিএসএল নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সেও উঠেছিল এ প্রসঙ্গ। সেখানকার পরিস্থিতি তুলে ধরেছেন সিনিয়র এ ক্রীড়া সাংবাদিক।

পাকিস্তানের সিনিয়র ক্রীড়া সাংবাদিক সানা উল্লাহ বলেন, পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক। পিএসএলও মাঠে ফিরছে। সবাই পাকিস্তান-বাংলাদেশ সিরিজের অপেক্ষায়। বাংলাদেশের কাছে মনে হবে খেলাটা মিরপুরে। পাকিস্তানের মানুষ তাদের স্বাগত জানাতে প্রস্তুত।

দু’য়েকদিনের মধ্যেই সরকারের অনুমতি মিলতে পারে। যদিও তার আগেই আরব আমিরাতে থাকবে বাংলাদেশ দল। সব চূড়ান্ত হলে ২২/২৩ মে'র দিকে দুবাই থেকে পাকিস্তানে উড়াল দেবে টাইগাররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

10

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

11

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

12

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

13

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

14

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20