Global Sylhet24
প্রকাশ : May 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে আটক ২ ভাই

কৃষক সেজে পাওয়ার টিলারের চালকের সিটের নীচে অভিনব কায়দায় ৩৬৫ বোতল ফেনসিডিল পাচারকালে দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (১১ মে) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় তাদের আটক করা হয়।

আটক হলেন– চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর দুই ছেলে মুক্তারুল ইসলাম (২৭) ও শহীদুল ইসলাম (২৫)।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আলমগীর হোসেন জানান, মাদক ব্যবসায়ী দুই ভাই কৃষক সেজে পাওয়ার টিলারে করে ফেনসিডিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর তানোর ও বাগমারা হয়ে নাটোরের সিংড়ার শেরকোলে পৌঁছায়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা দল পাওয়ার টিলারটি থামিয়ে চালকের সিটের নীচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ দুই ভাইকে আটক করে।

পরে তাদের বিরুদ্ধে মামলা করে সিংড়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

4

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

5

আজ মহান স্বাধীনতা দিবস

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

13

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

14

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

15

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

20