Global Sylhet24
প্রকাশ : May 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকে আসছে বড় নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় অর্ধলাখ শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সেজন্য, চলতি বছরের জুন মাস পর্যন্ত যেসব পদে শূন্যতা তৈরি হবে, সেগুলোর হালনাগাদ তথ্য চেয়ে মাঠপর্যায়ের দপ্তরে নির্দেশ পাঠানো হয়েছে। একইসঙ্গে চলতি নিয়োগ প্রক্রিয়ায় কোটা না রাখার সম্ভাবনা থাকায় এটি নিয়ে আগ্রহ বেড়েছে চাকরি প্রত্যাশীদের মধ্যেও।

সম্প্রতি ডিপিইর পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) কামরুন নাহারের স্বাক্ষর করা এক নির্দেশনায় দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে শূন্যপদের তথ্য চাওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৩০ জুন পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্যপদের হালনাগাদ তালিকা প্রয়োজন। নির্ধারিত ছকে ২০ মের মধ্যে ই-মেইলের মাধ্যমে এসব তথ্য পাঠাতে হবে।

ডিপিই সূত্র বলছে, বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ হাজার ৪৩টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। জুন মাস নাগাদ এই সংখ্যা ১০ থেকে ১২ হাজারে পৌঁছাতে পারে।

এছাড়া দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা ৩২ হাজার প্রধান শিক্ষকের পদও এবার পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পদে সরাসরি নিয়োগ নয়, সহকারী শিক্ষকদের মধ্য থেকেই পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

সংগীত ও শরীরচর্চা শিক্ষকের জন্য আলাদা পদ

সাধারণ শিক্ষকতার বাইরে এবার বিশেষ বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে সরকার। ডিপিই জানিয়েছে, সংগীত এবং শারীরিক শিক্ষার জন্য ৫ হাজার ১৬৬টি নতুন পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়গুলোতে পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা বাতিল করার চিন্তাভাবনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অতীতে কোটাসংক্রান্ত মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। তাই এবার কোটা পদ্ধতি বাতিল করে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। বিজ্ঞপ্তি প্রকাশের সময় এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

1

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

9

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

14

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20