Global Sylhet24
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলমবিরতি।

গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে কলমবিরতি পালন করছেন সাংবাদিকরা। রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলাজুড়ে সুনামগঞ্জ এই প্রতিবাদ  কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। 


কলমবিরতি কর্মসূচি পালন উপলক্ষে রবিবার প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান করেন গণমাধ্যমকর্মীরা। 

 

এ সময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন, তুহিন হত্যার নৃশংসতা দেখে আমারা শঙ্কিত, ভীত। এই ভীতিকর পরিবেশ দূর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।  হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে৷ রাষ্ট্রকে নিহত সাংবাদিককের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে৷ 

 

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনূর আহমেদ, সাংবাদিক ঝুনু চৌধুরী, হাসান চৌধুরী, সুলেমান কবীর, ফুয়াদ মনি, রাজু আহমেদ রমজান, শাহ মোহাম্মদ ফরহাদ প্রমুখ। 

 

এদিকে, কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে জেলার বিভিন্ন উপজেলায় কলমবিরতি কর্মসূচি পালন করছেন গণমাধ্যমকর্মীরা।

 

দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহদ চৌধুরী প্রদীপ, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনিসহ সাংবাদিক নেতারা কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

4

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

13

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

14

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

15

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

18

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20