গ্লোবাল সিলেট
প্রকাশ : Mar 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ্রেফতার ২

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অটোরিকশায় তুলে নিয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টা হয়েছে। পরে মেয়েটি লাফ দিয়ে অটোরিকশা থেকে নেমে নিজেকে রক্ষা করে।
আহত মেয়েটি জেলা সদর হাসাপাতলে চিকিৎসাধীন রয়েছে । তাঁর ডান চোখ, কপাল, গাল, হাত থেতলে গেছে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানায়, বৃহস্পতিবার দুপুরে কিছু কাপড়চোপর কেনার জন্য তারা তিনজন দিরাই পৌর শহরে আসে। অন্য দুজনের কেনাকাটা শেষ হওয়ায় তারা আগেই চলে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে মেয়েটি কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার জন্য দিরাই বাসস্ট্যান্ডে গিয়ে সেখানে দাড়ানো একটি অটোরিকশায় ওঠে। সেখানে তখন মানুষের ভীড় বেশি ছিল। এ সময় আরও দুই যুবক দুই দিকে ওঠে পড়ে। এরপরই চালক অটোরিকশা চালিয়ে দেয়।
কিছুদূর যাওয়ার পরই মেয়েটি দেখতে পায় অটো সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছে। তখনই অটোরিকশা থামাতে বলে চালককে। এই কথা বলার পরই পাশে থাকা দুইজন তাকে ঝাপটে মুখ চেপে ধরে। মুঠোফোন কেড়ে নেয়। তখন মেয়েটি তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এভাবে ধস্তাধস্তির এক পর্যায় অটোরিকশা দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় আসে। এই সময় জোরে ধাক্কা দিয়ে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে মেয়েটি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়।
স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দিলে রাত ১১ টার দিকে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়েটির বাবা জানান, আমার মেয়ে কাপড়চোপড় কিনতে বাজারে আসছিলে। সে সন্ধায় বাড়ি ফিরেনি। আমরা এ নিয়ে চিন্তিত ছিলাম। রাতে আমার আত্মীয় ফোন দিয়ে তাঁর আহত হওয়ার খবর জানায়। খবর শুনে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমি গরীব মানুষ। আমি বুঝতে পারছিনা কি করবো।
এদিকে এই ঘটনার সাথে জড়িত সিএনজি চালক ইমন খান ও মিটু মিয়া নামের এক যাত্রীকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর গ্রামের বাসিন্দা।
 
অতিরিক্ত পুলিশ সুপার সদর ( সার্কেল) জাহিদ ঘটনার সত্যতা স্বীকার বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। ভিক্টিমের সাথে কথা বলে আরও তথ্য পেয়েছি।  তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে সিএনজি চালক ও এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

1

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

5

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

6

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

10

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

11

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

14

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

15

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

16

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

20