Global Sylhet24
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় পুলিশের অভিযানে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, যুবক গ্রেফতার।

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ সময় হেলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। রবিবার (১০ আগস্ট) সকালে পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাতে রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন সিতার মিয়ার বাড়ির উঠান থেকে অজ্ঞাত চোরেরা প্রাইভেটকারটি চুরি করে নিয়ে যায়। পরে গাড়ির মালিক থানায় অভিযোগ করলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর ও এসআই হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধার করা হয়।

 

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত হেলালকে আদালতে পাঠানো হয়েছে এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

6

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

7

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

8

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

13

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

18

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

19

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

20