Global Sylhet24
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে দুই বন্ধুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ৪

দিরাইয়ে দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে  ইসলাম উদ্দিন (৫৫) নামের একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা নিহত ইসলাম উদ্দিন ও আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

 


দিরাই হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসলাম উদ্দিন হাসপাতালে আনার আগেই মারা গেছেন, তিনি সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- সাকিতপুর গ্রামের আব্দুস সাহিদের ছেলে আইবুর রহমান (৬০), আলী মিয়ার ছেলে এমেল মিয়া (২৬), আলিম উদ্দিনের ছেলে সোহান (১৮), জাবিদ উল্লার ছেলে আজিমুল মিয়া (৬৫)। গুরুতর আহত আইবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জানা যায়, সংর্ঘষের ঘন্টাখানেক আগে দুই বন্ধু সাকিতপুর গ্রামের সাজ্জুল মিয়ার পক্ষের সাইদুর রহমান ও মাসুক মিয়ার পক্ষের শাহীনুর মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 


এতে ৪ জন আহত হন। নিহতের পরিবার জানায় সংঘর্ষের শেষের দিকে স্থানীয় টানাখালি বাজার থেকে মাসুক মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাস্থলে আছি, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

3

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

4

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

18

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20