Global Sylhet24
প্রকাশ : Jul 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-ছাতক রেলপথে ট্রেন চলবে দেড় বছর পর

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। দেড় বছরের মধ্যে আবারো ছুটবে ট্রেন সিলেট-ছাতক রেলপথে। বহুদিনের নীরবতায় ঢাকা এই রেলপথে শোনা যাবে ট্রেনের হুইসেলের শব্দ, স্টেশনগুলোতে ফিরবে যাত্রীদের পদচারণা, আর রেলপথ কেন্দ্রিক ব্যবসায় আবারো আসবে গতিশীলতা।

 


ইতিমধ্যেই রেললাইন সংস্কারের কাজ শুরু হয়েছে। খাজাঞ্চী ও লামাকাজী ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পুরোদমে চলছে রেলপথ সংস্কারের কার্যক্রম। পুরনো রেললাইন ও স্লিপার দ্রুতগতিতে অপসারণ করছেন শ্রমিকরা। তারা জানান, ছাতক থেকে খাজাঞ্চী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার লাইন ইতোমধ্যে তুলে ফেলা হয়েছে।

 

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছাতক পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলপথ নির্মিত হয় ১৯৫৪ সালে। তখন সুনামগঞ্জের ছাতক ছিল একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। শিল্প ও পণ্য পরিবহনের প্রয়োজনেই এ রেললাইন স্থাপন করা হয়েছিল।

 

কিন্তু ২০২০ সালের মার্চে করোনা মহামারির সময় এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালের ভয়াবহ বন্যায় প্রায় ১২ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর অবশেষে চলতি বছরের ২ জানুয়ারি সরকার রেললাইন সংস্কারের অনুমোদন দেয়।

 

রেলপথটির মেরামত ও পুনর্গঠনে ব্যয় ধরা হয়েছে ২১৭ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৩৬৯ টাকা। প্রকল্পের কাজ শেষ হবে ১৮ মাসের মধ্যে।

 

ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, সিলেট-ছাতক রেলপথের প্রায় অর্ধেক পুরনো রেললাইন ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

 

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, “সিলেট-ছাতক রেলপথের সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলেই এ পথে আবারো ট্রেন চলবে।”

 

এ খবরে উৎসাহিত হয়েছেন সিলেট-ছাতক অঞ্চলের সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা মনে করছেন, রেল চলাচল শুরু হলে তাদের জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

20