Global Sylhet24
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাস ও গয়েশ্বরসহ ৪৫ নেতাকে অব্যাহতি

রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ দলটির ৪৫ জন নেতাকর্মীকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ প্রদান করেন। মির্জা আব্বাসের আইনজীবী আবু বকর সিদ্দিক ও মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আজ মামলা দুটির চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল। বিবাদী পক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হলে আদালত দীর্ঘ শুনানি শেষে তা মঞ্জুর করেন।

অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির আব্দুল্লাহ আল নোমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, হাবিব উন নবী খান সোহেল, ইসহাক সরকার, খন্দকার এনামুল হক এনাম, এস এম জাহাঙ্গীর হোসেন, মামুন হাসান, মীর সরাফত আলী সফু, সুলতান সালাউদ্দিন টুকু এবং হাবিবুর রশিদ হাবিব।

২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি পল্টন থানার মামলার অভিযোগে বলা হয়েছিল, বিএনপির প্রায় এক হাজার ২০০ নেতাকর্মী মিছিল নিয়ে শান্তিনগর এলাকায় যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর ককটেল হামলা চালায়। এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন। একই বছরের ২৬ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। তবে উচ্চ আদালত থেকে মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদ আহমেদ আগেই এ মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন।


অন্যদিকে, ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় মিছিল থেকে পুলিশের কাজে বাধা প্রদান ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেন উপপরিদর্শক আশরাফ আলী। ওই বছরের ২০ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এই মামলা থেকেও মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদ আহমেদ উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছিলেন। আজ নিম্ন আদালত বাকি অভিযুক্ত ৪৫ জনকেও মামলা দুটি থেকে অব্যাহতির নির্দেশ দিলেন।







মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

7

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

8

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

9

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

16

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

17

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

18

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20