টুডে সিলেট ২৪
প্রকাশ : Mar 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক দলের নেতা আবদুল গ‌ণি শাহকে কু‌পিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঁচঘ‌রি গ্রামের বা‌সিন্দা। তি‌নি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য।

আবদুল গ‌ণি শাহ বুধবার রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে পাশের মসজিদে যাওয়ার পথে হামলার শিকার হন।

পু‌লিশ ও স্থান‌ীয় সূত্রে জানা গেছে, আবদুল গ‌ণি গতকাল রাত সাড়ে আটটার দিকে বা‌ড়ি থেকে পাশের মস‌জিদে তারা‌বিহর নামাজ আদায় করতে বের হন। তবে মস‌জিদে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কু‌পিয়ে আহত করে। পরে তাঁর চিৎকারে হামলাকারীরা পা‌লিয়ে যায়।

বিশ্বনাথ উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক লিলু মিয়া  বলেন, আহত আবদুল গ‌ণি শাহ দলের নিবেদিতপ্রাণ মানুষ। তার ওপর কেন হামলা হলো, বোঝা যাচ্ছে না। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দা‌বি জানান।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আহত ব‌্যক্তির হাতে ও পিঠে গুরুতর জখম আছে। তাকে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাম‌লাকারীদের আটক করতে পু‌লিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

3

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

4

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

5

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

11

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

18

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

19

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

20