Global Sylhet24
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের নিখোঁজ সেই জায়ানকে পাওয়া গেছে

সিলেটের জকিগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র জায়ান আরাফাতকে অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


রবিবার দুপুরে সিলেটের কদমতলী এলাকায় ভবঘুরে অবস্থায় ঘোরাফেরা করার সময় তার পিতা জসিম উদ্দিন তাকে খুঁজে পান।


বিষয়টি নিশ্চিত করেছেন জায়ানের নিকট আত্মীয় মুহিত আহমদ। তিনি জানান, নিখোঁজের ৬ দিন পর জায়ান আরাফাতকে সুস্থ ও অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যা পরিবার ও স্বজনদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।
 

এর আগে, গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় জায়ান। বৃহস্পতিবার একটি খাল থেকে তার স্কুল ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয় এবং পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দেয়।

একটি সূত্রে জানা গেছে, জায়ান আরাফাত মানসিকভাবে কিছুটা অসুস্থ। ধারণা করা হচ্ছে, সে নিজেই হেঁটে হেঁটে সিলেট পর্যন্ত পৌঁছে যায়।
 

নিখোঁজের ঘটনায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এবং তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অরূপ সাগর গুপ্ত কমল আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের এ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এছাড়াও নিখোঁজের পর যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
 

জায়ান আরাফাতের নিরাপদে ফিরে আসায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং কয়েকদিনের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

বছর ঘুরে আজ খুশির ঈদ

4

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

13

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

14

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20