Global Sylhet24
প্রকাশ : Jul 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে এই প্রথমবার চূড়ান্ত পর্বে জায়গা করে নিল লাল-সবুজের মেয়েরা।


বুধবার (২ জুলাই) ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে চূড়ান্ত পর্বে এক পা দিয়ে রেখেছিল পিটার বাটলারের শিষ্যরা। পরে বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়। এর ফলে এক ম্যাচ হাতে থাকতেই বাংলাদেশের মেয়েদের এশিয়া কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যায়।


‘সি’ গ্রুপে দুটি করে ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে মায়ানমার আছে দ্বিতীয় স্থানে। বাহরাইন ও তুর্কমেনিস্তান- এই দুই দলেরই পয়েন্ট ১। তাতে গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। 


এমনকি মায়ানমারেরও বিদায় নিশ্চিত হয়ে গেছে। কারণ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের বিপক্ষে হারে, আর মায়ানমার বাহরাইনকে হারায়, তখন বাংলাদেশ ও মায়ানমার উভয়ের পয়েন্ট হবে সমান ৬। 


আর এটা হলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী হেড টু হেড ফলাফল বিবেচনায় আসবে। যেখানে বাংলাদেশ মায়ানমারের বিপক্ষে জেতায় চূড়ান্ত পর্বে চলে যাবে। অর্থাৎ আগামী শনিবার গ্রুপের বাকি দুই ম্যাচের ফল যেটাই হোক, এই গ্রুপ থেকে ২০২৬ সালের মার্চে হতে যাওয়া এশিয়া কাপে খেলবে বাংলাদেশই। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

3

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

9

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

15

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

16

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20