Global Sylhet24
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল ধুলজোড়া গ্রামের বাসিন্দা মামুন মোল্যার (৩২) বাড়িতে তল্লাশি চালায়। এ সময় মামুনের শয়নকক্ষের আলমারি থেকে ১১টি প্যাকেটে রাখা মোট ২ হাজার ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মামুন মোল্যা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক মামুন মোল্যার বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যৌথ বাহিনীর এমন তৎপরতায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের নিয়মিত অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

9

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

16

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

17

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

18

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20