Global Sylhet24
প্রকাশ : Jun 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে পুশইন, স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ

সিলেটের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে পুশইনের ঘটনা বাড়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। গত এক মাসে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ৩০২ কিলোমিটারজুড়ে বিস্তৃত সীমান্ত দিয়ে চার শতাধিক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। যাদের মধ্যে অধিকাংশ সিলেটের বাহিরে দেশের অন্যান্য বিভাগের বাসিন্দা। আছে অজ্ঞাত পরিচয়ের মানুষ।

 


স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করেই সীমান্ত অতিক্রম করে এভাবে অজানা লোকজন প্রবেশ করায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেউ কেউ মনে করছেন, এদের মাঝে অপরাধী বা চোরাকারবারিও থাকতে পারে, যা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

 

তবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, পুশইন রোধে বাড়ানো হয়েছে টহল এবং গোয়েন্দা নজরদারি। সেই সঙ্গে স্থানীয়দের সচেতন করতে ও নিরাপত্তার আশ্বাস দিতে সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে জনসংযোগ কার্যক্রম।

 

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, "আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসাথে তাদের শারীরিক পরীক্ষা ও পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়াও চলমান রয়েছে।"

 

তবে স্থানীয়দের দাবি—সীমান্তে নজরদারির পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়েও বিষয়টি গুরুত্বসহকারে তোলা উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা সম্ভব হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

3

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

4

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

5

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

11

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

12

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

19

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

20