Global Sylhet24
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঋণের দায়ে গাভি কেড়ে নিলেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারগিস

‎ঝালকাঠির রাজাপুরের ঘিগড়া গ্রামে ঋণের টাকা ফেরত না পেয়ে নারগিস আক্তার (২৫) নামে এক গৃহবধূর গাভি কেড়ে নিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। সেই গাভির এক মাস বয়সী বাছুর কোলে নিয়ে ন্যায়বিচারের আশায় ঝালকাঠি আদালতে হাজির হয়েছেন নারগিস। মা ছাড়া হয়ে দুধ না পেয়ে বাছুরটি দুর্বল হয়ে পড়েছে। বোতলের দুধ ও ভাতের মাড় খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।

‎নারগিস জানান, তার স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে নিখোঁজ। জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে একটি গাভি কেনেন তিনি। গাভিটির এক মাস বয়সী একটি বাছুরও রয়েছে। হঠাৎ গত বুধবার সকালে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান স্বামীর ২০ হাজার টাকার পুরোনো ঋণের কথা বলে গাভিটি নিয়ে যান।

‎নারগিস বলেন, আমার স্বামী অনেক বছর ধরে নিখোঁজ। আমি কষ্ট করে গরু কিনেছি দুধ বিক্রি করে চলবো বলে। এখন সেই গরুটিও নিয়ে গেছে। বাছুরটি দুধ না পেয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছে।এ বিষয়ে বিএনপি নেতা মো. বেলাল খান বলেন, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি।


এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বলেন, এ ঘটনার সময় আদালতপাড়ায় আমি উপস্থিত ছিলাম। ঘটনাটি সরাসরি দেখেছি, তবে লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সত্যতা মিলে গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

2

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

16

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

17

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

18

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20