Global Sylhet24
প্রকাশ : Jun 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৭ বছর পর নেত্রকোণায় বাবরের ঈদ উদযাপন

এ বছর নিজ জেলা নেত্রকোনার বাড়িতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। তার আগমনে নিজ জেলা, সংসদীয় আসন এবং নিজ গ্রাম ভাদেরায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বাবরের ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী জানান, গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 

এরপর আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে শনিবারই ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ১৭ বছর কারাভোগের পর এবার তিনি গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করছেন। এই খবরে মদনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

উল্লেখ্য, ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান বাবর। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলায় দুটি মৃত্যুদণ্ড ও একটি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আপিল শুনানিতে তিনি খালাস পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

3

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

11

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

12

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

15

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20