Global Sylhet24
প্রকাশ : May 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেয়েছেন কানাডার অভিবাসী সামিত সোম। এতে আগামী ১০ জুন তিনি বাংলাদেশের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারবেন বলে আশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, 'কিছুক্ষণ আগে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির চিঠি আমরা পেয়েছি। এখন সামিতের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো আনুষ্ঠানিকতা বাকি নেই।'

এর আগে, গত ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান সোম সামিত। ৫ মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্টও। এরপর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের জন্য আবেদন করা হয়। মঙ্গলবার ফিফার ফিরতি মেইলে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশি বংশাদ্ভুত বাবা-মায়ের সন্তান সামিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচও খেলেছেন। এছাড়া তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন। গত ১১ এপ্রিল সামিত বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

7

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

8

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

বছর ঘুরে আজ খুশির ঈদ

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20