Global Sylhet24
প্রকাশ : May 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

টহলরত পুলিশের গাড়ি জিম্মি করে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি ঃ- 

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা টহলরত পুলিশের গাড়ি জিম্মি করে ডাকাতি শেষে পালিয়ে যায়। 


শনিবার (২৪ মে) দিবাগত রাত ২ টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকার অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে।



জানা যায়, মধ্যরাতে ডাকাতদল রাস্তায় বৈদ্যুতিক খুটি ও গাছ ফেলে ব্যারিকেড দেয়। এসময় রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে। ঠিক তখনই ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজি অটোরিকশা যোগে ঘটনাস্থলে পৌছালে ডাকাতদল যাত্রীবাহী গাড়ি ভেবে তাদেরও জিম্মি করে। পরে যাত্রীদের মারধোর করে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করে নেয়। এক পর্যায়ে এক পুলিশ সদস্য গাড়ি থেকে নামলে ডাকাতরা পুলিশ দেখে পালিয়ে যায়। কিন্তু এর আগেই ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান গাড়িতে থাকা যাত্রীরা।


এ বিষয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান- ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীবাহী গাড়ি ভেবে আটকে দেয়। পরে পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তিনি বলেন- এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

4

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

11

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

12

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

আজ মহান স্বাধীনতা দিবস

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

19

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

20