Global Sylhet24
প্রকাশ : Jun 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে মরিচ ক্ষেত থেকে গ্রেনেড উদ্ধার! নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একটি মরিচ ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে একটি সক্রিয় গ্রেনেড। পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কৃষক সাব্বির আহমদ নিজের জমিতে কাজ করার সময় ধাতব বস্তুটি দেখতে পান। গ্রেনেড সদৃশ্য বস্তু দেখে তিনি বিষয়টি প্রথমে স্থানীয়দের জানান, পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ তাৎক্ষণিক সেনাবাহিনীকে অবহিত করে।


শুক্রবার (১৩ জুন) দুপুরে শান্তিগঞ্জ সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি পরীক্ষা করে নিশ্চিত হয়—এটি একটি সক্রিয় k36 অথবা M36 মডেলের গ্রেনেড। এরপর সেটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আল হোসাইন বলেন, ‘গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত হতে পারে। এটি হয়তো মাটির নিচে এতদিন চাপা ছিলো, অথবা অন্য কোথাও থেকে কেউ এনে এখানে রেখেছে। তবে পুলিশ সময়মতো আমাদের জানানোয় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।’

স্থানীয়দের অনেকে জানান, এমন ঘটনায় তারা আতঙ্কিত। দ্রুত তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

1

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

6

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

7

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

16

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

19

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

20