Global Sylhet24
প্রকাশ : May 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

যৌতুকের জন্য স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী

সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌতুকের জন্য স্ত্রীর মাথার চুল কাটা ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামী রুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাতে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার অভিযুক্ত রুমন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

 


গ্রেফতার রুমন মিয়া উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ৯ মাস আগে অভিযুক্ত রুমন মিয়া স্ত্রী আখি বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন স্ত্রী আখি বেগম।

 

এ নিয়ে একাধিকবার বার সালিশও হয়েছে। এরই মধ্যে গত ২৬ এপ্রিল ৫০ হাজার টাকার জন্য স্ত্রী আখি বেগমকে শারীরিক  নির্যাতনের পর দা ও কাঁচি দিয়ে তার চুল কেটে নেন স্বামী রুমন মিয়া। এ ঘটনায় গত ৪ মে ভোক্তভোগী নারীর মা শাহানারা বেগম বাদি হয়ে জামাতা রুমন মিয়াকে প্রধান করে ৪ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

 

মামলার বিষয়ে বাদী শাহানারা বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন টাকার জন্য আমার মেয়েকে প্রায়ই মারধর করত। মেয়ের সুখের জন্য আমি এক লাখ টাকাও দিয়েছি। তারপরও নির্যাতন বন্ধ হয়নি। তাই নিরুপায় হয়ে বিচার পেতে মামলা করেছি।’

 

নারী নির্যাতন ও চুল কেটে নেওয়ার ঘটনার সত্যতা জানিয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

4

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

5

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

6

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

7

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

17

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20