Global Sylhet24
প্রকাশ : Jul 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটসহ সারাদেশে বিশেষ অভিযান : একদিনে ১৬২০ জন গ্রেফতার

সিলেটসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য অপরাধে আরও ৫৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 



পুলিশ সদর দফতর জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযানে মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য কারণে ৫৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়া অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ। এর মধ্যে রয়েছে— একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি চাকু এবং একটি দেশীয় লোহার পাইপগান।


পুলিশ সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশব্যাপী নিরাপত্তা জোরদার রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

5

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

6

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

7

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

19

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

20