Global Sylhet24
প্রকাশ : May 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বত্য কৃষিতে বিপ্লব আনতে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে।

পার্বত্য অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটাতে বিজ্ঞান ও উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। 

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে বিশাল পরিমাণ ভূমি রয়েছে। এসব জমিকে বিজ্ঞানভিত্তিক উপায়ে একাধিক ফসলের উৎপাদনযোগ্য জমিতে রূপান্তর করতে হবে।”

শুক্রবার বিকেলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এই অঞ্চলের ভূমিকে অধিক ফলনক্ষম করতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগাতে হবে। এতে কৃষিতে টেকসই উন্নয়ন সম্ভব।”

তিন দিনব্যাপী এই আয়োজনে দেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। অনুষ্ঠানে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়, যেখানে বায়োসায়েন্স, স্বাস্থ্যসেবা উন্নয়ন, প্রাকৃতিক উপাদানে ওষুধ আবিষ্কার এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোকপাত করা হয়।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই আন্তর্জাতিক সম্মেলন চলবে আগামী ১৮ মে পর্যন্ত। এতে থাকছে কর্মশালা, পোস্টার প্রদর্শনী এবং বৈজ্ঞানিক আলোচনা। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন নতুন প্রজন্মের গবেষকদের জন্য একটি কার্যকর দিকনির্দেশনা হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

8

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

11

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

12

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

13

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

14

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

আজ মহান স্বাধীনতা দিবস

19

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

20