Global Sylhet24
প্রকাশ : Apr 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে অভিনব পন্থায় দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।জানা গেছে, জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ ২ কেজি ১৯৫ গ্রাম।


শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বাংলাদেশে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীর পরিধানের কাপড়ে গলানো এসব স্বর্ণ জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশিকালে স্বর্ণের চালান জব্দ করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তি অভিন্ন পদ্ধতিতে স্বর্ণকে গলিয়ে তার পরিধানের কাপড়ে (শার্ট ও প্যান্ট) করে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে নিয়ে এসেছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটের (বিজি-২২৮) এক যাত্রীর জ্যাকেট ও আন্ডারওয়্যার থেকে একই কায়দায় আনা স্বর্ণের চালান জব্দ করেছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

5

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

6

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

11

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

15

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

16

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20