গ্লোবাল সিলেট
প্রকাশ : Mar 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট: মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন Orphan in Action-এর উদ্যোগে শুক্রবার সিলেট মহানগরের ৭ নম্বর ওয়ার্ড, জালালাবাদ এলাকায় ২২৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনোয়ার হোসেন চৌধুরী, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য লল্লিক আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান মাহবুব, মহানগর বিএনপির অন্যতম সদস্য নুরুল হক রাজু, জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন সাজ্জাদ, পরিচালক, হলি সিটি কলেজিয়েট স্কুল, মোহাম্মদ আনহার মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত হোসেন সুমন, সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক তেরাবালি লিটন, মহানগর যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রনি আহমেদ এবং মহানগর যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল মদন মোহন কলেজ, সিলেট, জিসিসি সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোয়েব মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, "রমজান হলো ত্যাগ ও সংযমের মাস। এই মাসে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। Orphan in Action-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা Orphan in Action-এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তারা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

6

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

7

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

11

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

বছর ঘুরে আজ খুশির ঈদ

14

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

15

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

16

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

17

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

18

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

19

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

20