Global Sylhet24
প্রকাশ : Aug 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

হত্যাসহ পাঁচ মামলার আসামী চিহ্নিত ডাকাত আমিন হবিগঞ্জে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ পাঁচ মামলার আসামী চিহ্নিত ডাকাত আমিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।


সোমবার (১১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আশুরাইল এলাকার নুর রহমান উরফে মরা মিয়ার ছেলে আমিন মিয়া (৩৫)। উল্লেখ্য তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব-৯।

 

জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডুরা ইউনিয়নের ব্রাহ্মণডুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মামলা নং-০২, তারিখ-০২/০৩/২৫, ধারা-১৪৩/৪৪৮/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় রোশন আলী নিহতের ঘটনায় ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী আনুমানিক দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামে রোশন আলীর বাড়িতে দেশীয় অস্ত্রসহ ১০/১২ জনের একটি ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতেরা তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রোশন আলীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় রোশন আলী ও তাঁর স্ত্রী আছমা বেগম আহত হন। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় রোশন আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে গত ১ মার্চ আনুমানিক রাত ২টার দিকে ঢাকায় পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

13

বছর ঘুরে আজ খুশির ঈদ

14

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

18

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

19

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

20