Global Sylhet24
প্রকাশ : May 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অস্ত্রসহ ‘মজনু গ্রুপের’ ৫ ডাকাত গ্রেফতার

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল গ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জামসহ পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতচক্রকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সবাই ‘মজনু গ্রুপ’ নামে পরিচিত একটি চিহ্নিত সশস্ত্র ডাকাত ও চাঁদাবাজ দলের সক্রিয় সদস্য।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি দল ও কালুখালী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

গ্রেপ্তাররা হলেন—মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা ও জসিম মণ্ডল। অভিযানকালে মজিবুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ৯ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, তিনটি ওয়ান শুটার বন্দুক, দুটি ছুরি, একটি হকি স্টিক, একটি ব্যাটন, কয়েকটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চেকবই, এটিএম কার্ড, মদের বোতল ও একটি লেজার পয়েন্টার।

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, তাঁরা দীর্ঘদিন ধরে কালুখালী ও পাংশা এলাকায় সশস্ত্র ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। অভিযানের পর জব্দ করা অস্ত্র ও গ্রেফতার ব্যক্তিদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ডাকাতচক্রের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

স্থানীয়ভাবে আতঙ্ক ছড়ানো এই গ্রুপের সদস্যদের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

1

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

2

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

3

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

10

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

13

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20