Global Sylhet24
প্রকাশ : May 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ববিতে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুরে ববির গ্রাউন্ডফ্লোরে অবস্থানরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়েন। 

এর আগে সোমবার রাত থেকে ১১ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউন চলমান থাকায় ববিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রবিউল ইসলাম, আইন বিভাগের ওয়াহিদুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের রায়হান এবং ইমন হাওলাদার।

অনশনরত বাকি ছয় শিক্ষার্থী হলেন- লোক প্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, ইংরেজি বিভাগের এনামুল হক, বাংলা বিভাগের সাব্বির হোসেন, আইন বিভাগের আব্দুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাজমুল ঢালি, দর্শন বিভাগের ইফতেখার রহমান এবং লোক প্রশাসন বিভাগের মাইদুল ইসলাম তুষার।

অনশনরত শিক্ষার্থীদের একজন, মোকাব্বেল শেখ বলেন, “আমাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি মেনে না নিলে আমরা ঘরে ফিরব না।”

জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সুজয় শুভ বিকাল ৫টায় বলেন, “ফ্যাসিস্টদের দোসরদের পুনর্বাসন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়া, স্বৈরাচারী মনোভাবের এই উপাচার্য আমরা চাই না। আন্দোলনের ২৯ দিনেও তিনি শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তাই আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। একে একে অনশনরতরা অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে, অনশনরতদের জীবন রক্ষায় দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে। প্রাণের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দক্ষিণাঞ্চলবাসীর সহযোগিতা কামনা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

3

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

4

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

5

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

11

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

12

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

17

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

18

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20